মুগ ডাল দিয়ে মুরগি ভুনা
০৪ জুন ২০১৭, ০৪:৩৯ পিএম
উপকরণঃ ১. মুরগি -১ টি ২. মুগ ডাল দেড় কাপ ৩. পেঁয়াজ কুচি -আধা কাপের একটু বেশি ৪. আদা-রসুন বাটা এক টেবিল চামচ ৫. ধনে গুঁড়া-১ চাচামচ ৬. জিরা গুঁড়া -দেড় চাচামচ ৭. মরিচ গুঁড়া- এক চাচামচ ৮. হলুদ গুঁড়া আধা চাচামচ ৯. দারুচিনি দুই টুকরো ১০. তেজপাতা দুটি ১১. তেল – আধা কাপ ১২. জিরার গুঁড়া (টেলে নেওয়া) আধা চাচামচ ১২. লবণ স্বাদ মতো দিবেন ১৪. চিনি-১ চাচামচ ১৫. কাঁচামরিচ – ৭/৮ টি
বাগাড় দেওয়ার জন্যঃ
১. পেঁয়াজ কুচি – ১ টি
২. তেল ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালীঃ মুগ ডাল হালকা ভেজে ধুয়ে রাখুন। ফ্রাইপ্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি , এলাচি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিন, পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভাজুন। সামান্য পানি ও লবণ দিয়ে কষিয়ে নিন। আধা কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মুরগির টুকরা দিয়ে দিন পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিন অল্প আছে রান্না করুন পানি দেয়ার প্রয়োজন নেই ,
মুরগি ৭০ ভাগ সিদ্ধ হয়ে গেলে ডাল দিয়ে একটু কষিয়ে পরিমান মতো পানি ভালো করে মিশিয়ে নাড়ুন। আঁচ কমিয়ে ঢেকে দিন। দু-একবার ফুটে উঠলে চিনি আর কাঁচামরিচ দিয়ে দিন ভালো করে নেড়ে মিশিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন পানি বেশি শুকাবেন না পরে ডাল পানি শুষে নিবে ।
এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে মুরগিতে দিয়ে জিরার গুঁড়া দিয়ে নেড়ে ঢেকে চুলা বন্ধ করে দিন ঢেকে রাখুন । পাঁচ মিনিট পর পরিবেশন করুন। চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন।





















