হজ্জযাত্রীদের ফ্রি সিম ও ইন্টারনেট সেবা দিচ্ছে সৌদি আরব
২১ জুলাই ২০১৯, ০৮:১৭ পিএম
এবারে সৌদি আরবে হ্জ্জ করতে আসা হজ্জযাত্রীদের সেবার লক্ষ্যে এক পন্থা নিয়েছে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ। হজ্জযাত্রীদের পরিবার ও আত্নীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখার সুবিধার্থে ফ্রি সিম কার্ড ও ইন্টারনেট সেবা প্রদান করছে সৌদি সরকার।
জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে একদল চৌকস কর্মী হজ্জযাত্রীদের মাঝে বিতরণ করছেন এসব সিম ও ফ্রি ইন্টারনেট সেবা।
সৌদি আরবে হ্জ্জপালন করতে প্রতিবছর প্রায় ২০-২২ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান দেশটিতে আসেন। এ বছর সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় ১ লক্ষ ২৮ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালনের কথা রয়েছে।
যে সকল হজ্জযাত্রীরা হজ্জ পালনকালীন সময়ে পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে চায়, তাদেরকে সিম কার্ড ও ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হবে। একটি বিশেষ প্রতিনিধি দল হাজিদের ১০ লাখ সিম কার্ড ও ফ্রি ইন্টারনেট সেবা প্রদানে পুরো হজ্জ মৌসুমজুড়ে সক্রিয় থাকবে বলে জানা গেছে।


























