আদর্শ মায়েরা সহজে বেহেশতে যাবেন
০৮ মার্চ ২০১৬, ০৮:৫৭ পিএম
ছবি-সংগৃহীত
‘মা’ এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত এবং অমুল্য রত্ন। ‘মা’ শব্দটি যেমন কোমল তেমনি সবচেয়ে পবিত্র ও মধুরতম শব্দের নাম। সন্তানের জীবনের চরম বিপদের মুহ্নতে পরম সান্ত্বনা ও ভরসার স্থল হিসেবে যার কথা প্রথম মনে পড়ে তিনি হলেন মমতাময়ী মা।
একজন আদর্শ মা পারে একটি আর্দশ জাতি উপহার দিতে। মায়ের অভাবে ব্যক্তি, সমাজ ও জাতি বিপন্ন হতে বাধ্য। সুতরাং মা হিসেবে ইসলামে মা সম্পর্কে পবিত্র হাদিসে বলা হয়েছে, ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।’
শান্তির ও মানবতার ধর্ম ইসলাম মা’কে দিয়েছে বর্ণনাতীত মর্যাদা ও সম্মান। ইসলামের দৃষ্টিতে বাবার চেয়ে মায়ের মর্যাদা তিন গুণ বেশি। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেন,
এক ব্যক্তি রাসূল (সা.)-এর খেদমতে উপস্থিত হয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল (সা.)! মানুষের মাঝে আমার নিকট থেকে সর্বোত্তম সেবা লাভের অধিকার কার? নবী (সা.) বলেন, তোমার মায়ের। লোকটি পুনরায় জানতে চাইলেন, তারপর কার? তিনি বললেন, তোমার মায়ের।
লোকটি পুনরায় জানতে চাইলেন, তার পর কার? তিনি বললেন, তোমার মায়ের। লোকটি আবারও জানতে চাইলেন, তারপর কার? তিনি বললেন, তোমার পিতার। -সহিহ বোখারি ও মুসলিম
একজন মায়ের কথা বলি, জান্নাতে যাওয়ার জন্য তিনি কেবল আল্লাহ ও তার রাসূল (সা.)-এর ওপর বিশ্বাস রাখেন আর ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজটুকু আদায় করে যেতে পারেন তাহলেই তাদের পরকাল সফল এবং কামিয়াব বলা যায়।


























