মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
০৫ মে ২০২০, ০৭:২৭ পিএম
ছবি সংগৃহীত
হবিগঞ্জ জেলা মাধবপুরের আদাঐর গ্রামে মাফিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৫ মে ভাের ৪টায় মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন ২নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামের শিরু মিয়ার মেয়ে মাফিয়া বেগমের সঙ্গে প্রায় দেড় মাস পূর্বে আদাঐর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সুজন মিয়ার বিয়ে হয়েছি। মঙ্গলবার ভোরে সেহরী খাওয়ার সময় ওই গৃহবধু ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে মাধবপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।















