মাধবপুরে করোনাজয়ী ৮ পুলিশকে ফুল দিয়ে বরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ জুন ২০২০, ০৪:৩৫ পিএম


মাধবপুরে করোনাজয়ী ৮ পুলিশকে ফুল দিয়ে বরণ

ছবি- প্রতিদিনের চিত্র

হবিগঞ্জের মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোসলেহ উদ্দিনসহ ৮জন করোনামুক্ত হওয়ায় তাদের ফুল দিয়ে কর্মস্থলে বরণ করে নেয়া  হয়েছে।

সোমবার ২৯ জুন রাতে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন  করোনামুক্ত পুলিশ সদস্যদের বরণ করেন। সম্প্রতি  সামাজিক দুরত্ব নিশ্চিত ও করোনা প্রতিরোধে কাজ করতে গিয়ে সামনের সারির যোদ্ধা মাধবপুর থানার ৪ জন এস আইসহ ১৯ জন কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। তারা হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারন্টাইন থেকে চিকিৎসা  নিচ্ছেন।

তাদের মধ্যে সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিনসহ ৮ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। ২৯ রাতে তারা করোনামুক্ত হয়ে কর্মস্থলে যোগ দিলেন। বাকী ১১ জনও প্রতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে সুস্থ আছেন বিধায় খুব অল্প দিনের মধ্যে করোনা জয় করে স্ব স্ব কর্মস্থলে যোগ দিবেন বলে আশা করা যাচ্ছে।

 

 

Ads