বিদ্যুত উপকেন্দ্রে অগ্নিকান্ড, সিলেটে বিদ্যুত সরবরাহ বন্ধ।

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ নভেম্বর ২০২০, ০৭:৩৭ পিএম


বিদ্যুত উপকেন্দ্রে অগ্নিকান্ড, সিলেটে বিদ্যুত সরবরাহ বন্ধ।

ছবি- সংগৃহীত।

 

সিলেটের আখালিয়াস্থ কুমারগাঁও  ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান কিংবা অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি টিম আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। তবে কি কারণে  অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায় নি। বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের জন্য সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।

 

অগ্নিকান্ডের কারণ এবং বিদ্যুত সরবরাহের বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, কারন অনুসন্ধানে কাজ চলছে এবং চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করতে।

 

আরও পড়ুন: মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

 

তিনি আরো জানান, কন্ট্রোল রুমের প্যানেল,এবং বিভিন্ন রিলে মিটার, প্যানেলের কানেক্টিং  এর জন্য যে প্রজেকশন ক্যাবল রয়েছে  সেগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে, ,ব্রেকার ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

Ads