ভূমিকম্পে এক ঘণ্টার ব্যবধানে ৪ বার কেঁপে উঠল সিলেট
২৯ মে ২০২১, ০৫:১৮ পিএম
ছবি- সংগৃহীত।
সিলেটে ৪ দফায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ও ১১ টা ২৯ মিনিটে ৪ বারের মতো ভূমিকম্প অনুভূত হয়।
তবে সিলেট আবহাওয়া অফিস তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ঢাকা আবহাওয়া ও ভূমিকম্প অফিসের প্রধান আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শুধুমাত্র সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট আবহাওয়া ও ভূমিকম্প অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল বলেন, সিলেটে ৪ দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সব ডাটা ঢাকায় পাঠিয়েছি। তারা বিষয়টি বিশ্লেষণ করে জানাবেন। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।















