ধর্মপাশায় বিআরডিবির ঋণ সহায়তা বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ নভেম্বর ২০২১, ১০:৪৮ পিএম


ধর্মপাশায় বিআরডিবির ঋণ সহায়তা বিতরণ

ছবি- সংগৃহীত ।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে উপজেলার সদর ইউনিয়নের নলগড়া গ্রামের পুরুষ  সদাবিক দলের ৯ জন সদস্যের মধ্যে ২লাখ ৭০হাজার টাকা ঋণ সহায়তা বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার(১১ নভেম্বর ) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ধর্মপাশা উপজেলা কার্যালয় এই ঋণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

 

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পঙ্কজ কুমার ভট্রাচার্য, বিআরডিবি পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস আকন্দ,সাংবাদিক মোবারক হোসাইন, বিআরডিবি কার্যালয়ের হিসাব সহকারী মারুফ আলম, মাঠ সহকারী মহিবুর হাসান মিশুক প্রমুখ।

Ads