মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সঙ্গে নবাগত এএসপি’র মতবিনিময়
২৬ ডিসেম্বর ২০২২, ০৯:৫৪ পিএম
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সঙ্গে নবাগত এএসপি'র মতবিনিময়।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের নবযোগদানকৃত সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীর সঙ্গে মতবিনিময় করেছেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এসময় এএসপি নির্মলেন্দু চক্রবর্তী সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। তিনি মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন এবং বলেন আশা করবো আপনারা বস্তুনিষ্ঠতা রক্ষা করবেন। এসময় সংবাদকর্মীদের কাছ থেকেও তিনি সহযোগীতা কামনা করেন।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ২:৩০ ঘটিকায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম আহবায়ক শংকর পাল চৌধুরী,জুলহাস উদ্দিন রিংকু ও সদস্য জালাল উদ্দিন লস্কর,শেখ জাহান রনি,তোফাজ্জল হোসেন চৌধুরী,এম এম গউস, লিটন বিন ইসলাম, শাহীন মিয়া, হামিদুর রহমান, আক্তার হোসেন, শাহনেওয়াজ খান মিলন ত্রিপুরারী দেবনাথ ও নাহিদ মিয়া।















