ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যে তিন বিভাগে
০১ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
দেশের তিন বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বিস্তার লাভ করতে পারে।
এ ছাড়া আগামীকাল মঙ্গলবারও এই তিন বিভাগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী বুধবার ময়মসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সোম, মঙ্গল ও বুধবার দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তিভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


























