বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ জুন ২০২৪, ১২:০৯ পিএম


বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

 

ত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশের অন্যান্য বন্দরের পাশাপাশি পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার সব নৌকা ও সমুদ্রে চলাচল করা সব নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৯ জুন) এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের নিরাপদে থাকতে এবং সমুদ্রে গোসল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে মাইকিং ও প্রচার-প্রচারণা করে যাচ্ছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। সৈকতে প্রস্তুত রয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব হয়।

 

Ads