সাউথইস্ট ব্যাংকে ‘ওরিয়েন্টশন ট্রেনিং অন এজেন্ট ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
০৪ জুলাই ২০২৪, ০৪:২০ পিএম
সাউথইস্ট ব্যাংকে ‘ওরিয়েন্টশন ট্রেনিং অন এজেন্ট ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
সাউথইস্ট ব্যাংকে ‘ওরিয়েন্টশন ট্রেনিং অন এজেন্ট ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এজেন্ট পার্টনার, এজেন্ট স্টাফ ও ব্যাংক কর্মকর্তাগণ এতে অংশগ্রহন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং "স্বাগতম" তিজারাহ্ ইসলামিক ও কনভেনশনাল উভয় মাধ্যমে বিভিন্ন ধরনের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা সারা দেশব্যাপী প্রদান করে যাচ্ছে ।



































