রামপুর আ`লীগের নেতৃত্বে শহীদুল ইসলাম মীর্জাকে চায় তুনমূল আ`লীগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ০৪:১৭ পিএম


রামপুর আ`লীগের নেতৃত্বে শহীদুল ইসলাম মীর্জাকে চায় তুনমূল আ`লীগ

চাঁদপুর সদর উপজেলার  ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে, আলোচনায় রয়েছেন পরিচ্ছন্ন ও মেধাবী রাজনীতিবিদ মোঃ শাহীদুল ইসলাম মীর্জা। রামপুর ইউনিয়ন আওয়ামী লীগে আসন্ন সম্মেলনে শীর্ষ নেতৃত্বে শহীদুল ইসলামকে দেখতে চায় তৃণমূলের নেতা-কর্মীরা। তারা বলছেন, সৎ ও পরিচ্ছন্ন নেতা হিসেবে রাজনীতিতে আলাদা ইমেজ রয়েছে শাহীদুল ইসলাম মীর্জার। তাই নেতাকর্মীরা তাকে মূল্যায়ন করবেন বলে আশাবাদী। মোঃ শহীদুল ইসলাম মীর্জা ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, রামপুর ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতির দ্বায়িত্ব ইতি পূর্বে সততা ও দক্ষতার সাথে পালন করেছেন, শহীদুল ইসলাম রামপুর ইউনিয়নে ত্যাগী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সৈনিক মোঃ শহীদুল ইসলাম মীর্জা। তিনি ছাত্র জীবন থেকেই জাতির জনকের আদর্শকে বুকে লালন করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছে। তিনি রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃত্বে আসলে রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ জন্য ইউনিয়নের তৃনমূল আওয়ামী লীগ শাহীদুল ইসলাম মীর্জাকে আওয়ামী লীগের নেতৃত্বে চাচ্ছেন।
Ads