চাঁদপুর কল্যানপুরে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৬ পিএম


চাঁদপুর কল্যানপুরে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যানপুর ইউনিয়নে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় মেলেটেরির দোকানে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার চাঁদপুর বাঞ্চের কর্মকর্তা মোঃ আল আমিন, ব্যাং এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের শামীম মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি  হোসেন হুসু শেখ, কল্যানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মহসিন পালোয়ান, বা্বুরহাট বাজার ব্যবস্থপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান, সমাজ সেবক, মুখলেছুর রহমান খান মিলিট্যারী, কল্যানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী মোঃ শাহবিদ্দিন, যুগ্ম আহ্বয়ক জসিম বেপারী, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের মিলিট্যারী দোকানের পলিচালক মোঃ মামুন হোসেন মিজি ও মোঃ ওয়াজদ্দিন খান, অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ এমদাদুল্লাহ।

Ads