চাঁদপুরে ১৮তম জেলা প্রশাসক কাপ টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ পিএম


চাঁদপুরে ১৮তম জেলা প্রশাসক কাপ টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরে ১৮তম জেলা প্রশাসক কাপের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর স্টোডিয়ামে খেলার উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী গীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Ads