চাঁদপুর শাহতলী উচ্চ বিদ্যালয়ের ৪ছাত্রীর বোর্ড বৃত্তি লাভ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ১০:১১ পিএম


চাঁদপুর শাহতলী উচ্চ বিদ্যালয়ের ৪ছাত্রীর বোর্ড বৃত্তি লাভ

চাঁদপুর সদর উপজেলা শাহতলী উচ্চ বিদ্যালয়ের ৪ জন ছাত্রী কুমিল্লা শিক্ষা বোর্ড বৃত্তি পেয়েছে।  চলতি বছর মানবিক শাখা থেকে শাহতলী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে এই বৃত্তি পেয়েছে তারা।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি’র রেজাল্টের উপর ভিত্তিতে ঘোষিত বৃত্তির ফলাফলে শাহতলী উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে কারিনা আক্তার, তামান্না আক্তার, সাবরিনা আক্তার, শান্তা আক্তার এ ৪জন বৃত্তি পেয়েছে।

তাঁরা এমন কৃতিত্ব অর্জনকে অভিবাদন জানিয়েছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকে।

Ads