চাঁদপুর এস এসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ জানুয়ারি ২০২০, ০৫:৩৭ পিএম


চাঁদপুর এস এসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

চাঁদপুর এস এসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরিক্ষার্থীদে বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক আলাউদ্দিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবদুল মতিন তপাদার ভুট্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল রশিদ মাষ্টার, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন পাটওয়ারী, ৩৭নং ভাটের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম মজুমদার, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী, আলী আক্কাস তপাদার, মোহসানা বেগম, মোহাম্মদ আলী জিন্নাত, রোকেয়া আক্তার, বিশ্বজিৎ চন্দ্রদাস, ইবনে মাসুদ, ইসমাইল হোসেন, আবদর শুক্কুর আলম, ৩৭নং ভাটের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নারগিস সুলতানা, নাজমুন নাহার, সমাজ সেবক দেলোয়ার তপাদার,পরিক্ষার্থী সাকেরা আক্তার, ফাল্গুনী চক্রবর্ত্তী, সামিয়া আক্তার, জোহরা খাতুন, রাব্বি খান, আবু ইউসুফ, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা আক্তার, নবম শ্রেনীর শিক্ষার্থী মারিয়া আক্তার। এ সময় বিদ্যালয়ে অভিভাবক, সুধি সমাজসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ নোমান হোসেন।

 

Ads