কোম্পানীগঞ্জে আ`লীগ নেতাকে গলা কেটে হত্যা
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪২ পিএম
কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদার হোসেন সৌরভ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৮নং চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার ৬নং চরআমজাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদার হোসেন সৌরভকে (৩৬) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন- বাহার মিয়া ও মো. হোসেন।
শনিবার মধ্যরাতে চর আমজাদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সৌরভ ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে। সে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। চরবালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে সৌরভ হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
























