চাঁদপুর ১ম জাতীয় বীমা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
০১ মার্চ ২০২০, ০৬:৫০ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
বীমা দিবসে শপত করি, নিরাপদ জীবন গড়ি এ শ্লোগানে চাঁদপুর ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় চাঁদপুর হাসানআলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি বের হয়ে শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চাঁদপুর আউটার স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এস এম জাকারিয়ার সভাপতিত্বে বীমাকর্মী মাকসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী, ডেলটা লাইফের চাঁদপুর ইনচার্জ কে এম লোকমান হোসেন, ফারইস্টি ইসলামী লাইফের চাঁদপুর ইনচার্জ আওলাদ হোসেন, বীমাকর্মী দেলোয়ার হোসেন উজ্জ্বল, মাকসুদুর রহমান, জামিল আহম্মেদ, নূরে আলম জুয়েল, বায়রা লাইফের চাঁদপুরের কর্মকর্তা মালেক হোসেন মুন্না, রাসেল মিয়া প্রমুখ।
এ সময় চাঁদপুরের প্রতিটি বীমা কম্পানীর সর্বস্তরের বীমাকর্মী উপস্থিত ছিলেন।
























