রামপুরে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ মার্চ ২০২০, ০৯:৪৩ পিএম


রামপুরে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

ছবি-প্রতিদিনের চিত্র

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে মাদক বিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টিতে মাদক বিরোধী র‌্যালী ও  প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় রামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে রামপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে থেকে র‌্যালী বের হয়ে ছোট সুন্দর বাজারসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ছোট সুন্দর বাজারে রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী সভাপতিত্বে প্রচারনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন।

এ সময় রামপুর ইউনয়ন কমিউটি পুলিশিংয়ের সভাপতি সোহরাব পাটওয়ারী, সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান, রামপুর ইউপি সচিব রাকিবুল হাসান খান, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাত হোসেন জাকির, রামপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহসান পাটওয়ারী, রামপুর ইউপি সদস্য ফখরুল ইসলাম, সাঈদ বেপারী, বারেক মোল্লা, আবু তাহের, আবদুল খালেক, মমিন উদ্দিন, রিপন পাটওয়ারী, বিশু মজুমদার, আনোয়ারুল আলম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য তাজমুন নাহার লিপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

 

 

Ads