মৈশাদীতে আজাদ ও তারেক খানের উদ্যােগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ মার্চ ২০২০, ০৩:৩৮ এএম


মৈশাদীতে আজাদ ও তারেক খানের উদ্যােগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

ছবি- প্রতিদিনের চিত্র

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক, তরুন সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ আজাদ খান ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খানের ব্যাক্তিগত উদ্যােগে ইউনিয়নের অসহায় দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার তারা ইউনিয়নের দিন মজুরে ও অসহায়দের মাঝে এ ত্রাণ বিতরণ করেন।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য  মৈশাদী ইউনিয়নে তাদের উদ্যোগে করোনা মোকাবেলায় অসহায় গরিব ৫০ পরিবারের মাঝে চাউল, ডাল, তৈল, আলু, সাবান, মাক্স ইত্যাদি জিনিসপত্র বিতরণ করেন।

দুর্যোগের এ সময় অসহায়দের পাশে এভাবে দাঁড়ানোর জন্য সাধারন মানুষ তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Ads