চাঁদপুর মৈশাদীতে জিআরএর চাল বিতরন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ মে ২০২০, ০৮:৪৭ পিএম


চাঁদপুর মৈশাদীতে জিআরএর চাল বিতরন

ছবি- প্রতিদিনের চিত্র


চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে ঈদের বিশেষ বরাদ্ধের জিআরএর চাল বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মৈশাদী ইউনিয়ন পরিষদের দূরত্ব বজিয়ে রেখে ৪শতাধিক অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরনের উদ্বোধন করেন জেলার শ্রেষ্ঠ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ আলম মিয়াজী, ইউনিয়ন ট্র্যাগ অফিসার খোকন চক্রবর্ত্তী, ইউপি সচিব আবু বকর মানিক, ওয়ার্ড মেম্বার হাকিম গাজী, বারেক খান, সেলিম বেপারী, দেলোয়ার হোসেন, ফারুক সরকার, মোশারফ হোসেন, কালাম বেপারী, বজলুল গনি জিলন, আবুল হোসেন, মহিলা সদস্য জাহেদা বেগম, শিল্পী বেগম, শাহিদা বেগম প্রমুখ।

Ads