নোয়াখালীতে পুনাকের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ও পোনা অবমুক্তকরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ জুলাই ২০২০, ০৮:৪২ পিএম


নোয়াখালীতে পুনাকের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ও পোনা অবমুক্তকরণ

ছবি- প্রতিদিনের চিত্র

 

নোয়াখালীতে জেলা  পুলিশ লাইনে  নারী কল্যাণ সমিতি (পুনাক)’র উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে নোয়াখালী পুনাক সভানেত্রী তানিয়া আলমগীর জেলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন জাতের ৩মণ মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় তিনি শারীরিক প্রতিবন্ধীদের মাঝে দু’টি হুইল চেয়ার বিতরণ করেন এবং অসহায় এক ব্যক্তিকে চিকিৎসার জন্য ১০হাজার টাকা প্রদান করেন।  

এ সময় উপস্থিত ছিলেন পুনাক নোয়াখালী’র সহ-সভানেত্রী রীপা চাকমা, পুনাক নোয়াখালী’র সাধারণ সম্পাদক ডা.ফাকিহা খান প্রমূখ।

Ads