নোয়াখালীতে কোম্পানীগঞ্জ থানার ওসিসহ আরও ৮৫জন আক্রান্ত
১০ আগস্ট ২০২০, ০৬:২৮ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ওসিসহ আরো ৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আজ সোমবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৫৭৬ জনে দাঁড়িয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ রবিউল হক করোনায় আক্রান্ত হয়েছে। গত ৬ আগস্ট নমুনা পরীক্ষা করতে দিলে ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে থানার সরকারি বাসভবনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
জেলা সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৮৫ জনের মধ্যে নোয়াখালী সদরে ২৫ জন, সূবর্ণচরে ০৬ জন, বেগমগঞ্জে ১২ জন, সোনাইমুড়িতে ০৪ জন, চাটখিলে ০২ জন, সেনবাগে ০২ জন, কোম্পানীগঞ্জে ২২ জন এবং কবিরহাটে ১২ জন । এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬৯ জনের।
জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৮১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ২৫১৮ জন।
























