বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ভড়ঙ্গাচর ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসার কমিটি গঠন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৪ পিএম


বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ভড়ঙ্গাচর ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসার কমিটি গঠন

ছবি- প্রতিদিনের চিত্র।


আজ বুধবার "বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ" ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ও ভড়ঙ্গাচর ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা শাখার কমিটি গঠন করা হয়েছে। সভার মান্যবর সভাপতি ছিলেন জমিয়তে হিজবুল্লাহ, চাঁদপুর জেলা শাখার সহ-অডিটর ও সদর উপজেলা শাখার তা'লীম ও তরিকত সম্পাদক জনাব হযরত মাওলানা মোঃ_মাইনুদ্দীন_ঢালী (মাঃ জিঃ আঃ)।

 

 

ছাত্র হিযবুল্লাহ'র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক সদস্য ও শহর শাখার সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা মোঃ মাইনুদ্দীন এবং শহর শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মোহাম্মদ সালাউদ্দিন গাজী, মোহাম্মদ সুমন গাজি। মোহাম্মদ দুলাল বেপারী, মোহাম্মদ মিজান, গাজি আরও অনেকে। 

Ads