সিটি করপোরেশন এলাকায় শিক্ষার্থীদের টিকা দেয়ার প্রস্তুতি চলছে: শিক্ষামন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ অক্টোবর ২০২১, ১০:৫১ পিএম


সিটি করপোরেশন এলাকায় শিক্ষার্থীদের টিকা দেয়ার প্রস্তুতি চলছে: শিক্ষামন্ত্রী

ছবি- প্রতিদিনের চিত্র।

 

সারাদেশে নয়, শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের অধিক শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি রোববার (০৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের অধিক, তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটিও যে কোনো জায়গায় দেয়া যাবে না। তারও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধুমাত্র, সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের সেই টিকা দেয়া সম্ভব হবে। টিকা কখন, কিভাবে দেয়া শুরু করতে পারবো, তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথাবার্তা চলছে।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

Ads