ভারি বৃষ্টিতে মহেশখালীতে পাহাড় ধস, প্রাণ গেল শিশুর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ জুন ২০২২, ০৩:৩২ পিএম


ভারি বৃষ্টিতে মহেশখালীতে পাহাড় ধস, প্রাণ গেল শিশুর

ছবি- সংগৃহীত।

 

ক্সবাজারের মহেশখালীতে টানা ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের মাটিচাপায় এক শিশুর শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে রোববার রাত ১১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম রবিউল হাসান (৫)। সে ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে।

 

মহশেখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

 

রবিউলের স্বজনদের বরাতে কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, রোববার বিকেলে বাড়ির পাশে পাহাড়ে রবিউলসহ কয়েকজন শিশু খেলতে যায়। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও রবিউল ফেরেনি। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাহাড় ধসে পড়া মাটির নিচ থেকে রবিউলের মরদেহ উদ্ধার করা হয়।

 

Ads