রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ আগস্ট ২০২২, ০৯:১২ পিএম


রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

ছবি- সংগৃহীত।

 

ক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় মোহাম্মদ নূর ছালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১ আগস্ট) দিবাগত রাতে ৪ নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়ায় এ ঘটনা ঘটে।

 

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই গ্রুপের গোলাগুলিতে ১ জন নিহত হয়েছে।


মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

Ads