ইসলামপুরে পূজামণ্ডপে পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করলেন- মোস্তফা আল মাহমুদ
২১ অক্টোবর ২০২৩, ০৩:৩০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
হিন্দু সম্প্রদায় সনাতনধর্ম শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ইসলামপুর উপজেলা ২১ টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী স্বনামধন্য ব্যক্তিত্ব জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জামালপুর জেলার আহবায়ক জননেতা মোস্তফা আল মাহমুদ।
গতকাল শুক্রবার (২০ অক্টোবর ২৩) সন্ধায় উপজেলার ২১ টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে নেতার নিজস্ব তহবিল হতে নগদ অর্থ ১০ হাজার,৫ হাজার টাকা প্রদান সহ পাশা পাশি হতদরিদ্র পরিবারের হাতে শাড়ী লুঙ্গি তুলেদেন তিনি।
এ সময় সাথে ছিলেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জামালপুর জেলার জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফেরদৌস সরকার, সহ-সভাপতি জুয়েল সরকার,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক,উপজেলা তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনোজ্জামান সবুজ, যুগ্ম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান টুটুল, যুব বিষয়ক সম্পাদক জহুরুল মন্ডল। পৌর জাতীয় পার্টির সভাপতি তারা মিয়া,সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন, যুব সংহতি,ছাত্রসমাজ সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক মনোনয়ন প্রত্যাশী জননেতা মোস্তফা আল মাহমুদ বক্তব্য বলেন,একটা সময় হিন্দু সম্প্রদায়ের সরকারি কোন চাকরী ছিলনা সর্বপ্রথম এ চাকরী ব্যবস্থ্য চালু করেন পরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্ম অষ্টমী রথযাত্রার সরকারী ভাবে ছুটি ঘোষণা সহ হিন্দুদের বিদ্যুৎ বিল মওকুফ করে ছিলেন, পল্লী বন্ধু মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টি সবসময় সম্প্রতি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদযাপনের উৎসাহ দিয়ে থাকেন।যে কোনো ধর্মীয় উৎসব অনুষ্ঠানে সকল মানুষকে ঐক্যবদ্ধ সুশৃঙ্খল ভাবে পালন করার আশ্বস্ত করেন।
























