ফরিদপুরে জেলা ছাত্রদলের নির্বাচন বর্জনে লিফলেট বিতরন
৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
ফরিদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। ফরিদপুর বিভাগীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তানজিমুল হাসানের নেতৃত্বে শনিবার দুপুরে ফরিদপুর শহরে নিউমার্কেট, চকবাজার থানা রোডসহ প্রধান প্রধান মার্কেট গুলোতে লিফলেট বিতরন করে।
লিফলেট বিতরণের সময় ফরিদপুর জেলা ছাত্রদলের নেতা কর্মিরা অংশ নেয়।
















