খাগড়াছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবসে আলোচনা সভা ও র‌্যালী

খাগড়াছড়ি প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম


খাগড়াছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবসে আলোচনা সভা ও র‌্যালী

ছবি- সংগৃহীত।


খাগড়াছড়িতে “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

 

খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলমসহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

 

 

Ads