ইসলামপুর প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

মশিউর রহমান টুটুল

২১ এপ্রিল ২০২৪, ০৫:০৭ পিএম


ইসলামপুর প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি- সংগৃহীত।

 

জামালপুর ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ প্রেসক্লাবের হল রুম  প্রেসক্লাবের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ এর সভাপতিত্বে ক্লাবে সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায়। ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যসহ বিবিধ আলোচনা হয়। আলোচনার মাধ্যমে ইসলামপুর প্রেস ক্লাবের সকল কার্যনির্বাহী পরিষদ সাধারণ সদস্য গণ ইসলামপুর প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ হওয়ায়,নির্বাচন   মুখী হয়েছেন সকল সদস্যবৃন্দ। এ সময়  ছিলেন,প্রেসক্লাবে সাবেক সভাপতি ফিরোজ খান লুহনী,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমূল হক বাবুল,সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী,আজকের পত্রিকা  প্রতিনিধি দোলন বিশ্বাস,পল্লী কন্ঠ প্রতিনিধি 
আব্দুস সামাদ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। 
 

আগামী ২৪ শে মে ইসলামপুর প্রেসক্লাব ২বছর মেয়াদি সফল কমিটি বিলুপ্তি করতে যাচ্ছে অতঃপর নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন । 
 

ক্লাবের নবাগত সদস্য পদে কিছু ফরম বিক্রি করা হয়েছিল,তাদের উদ্দেশ্যে বলা হয়েছে।এই-ও বলেছে যারা সদস্য পদে আবেদন করেছেন, তাদেরকে যাচাই-বাছাই করে সদস্যপদ গ্রহণ করা হবে। আরো বলেছেন অন্যথা ইসলামপুর প্রেস ক্লাবের বাহিরে যারা সাংবাদিকতা করেন তাদের উদ্দেশ্যে বলেছেন ইসলামপুর প্রেসক্লাবে বিরুদ্ধে গুজব ছড়ানো হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

Ads