মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যানের মুকুট অবশেষে আবুল কাশেমের দখলে
০৯ মে ২০২৪, ১১:২৮ এএম
আবুল কাশেম ভূঁইয়া।
অবশেষে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে কৈ মাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান মুকুট নিজের দখলে করে নিলেন আবুল কাশেম ভূঁইয়া।
দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে খাগড়াছড়ি পার্বত্য জেলায় অনুষ্ঠিত হয়েছে চারটি উপজেলা পরিষদ নির্বাচন। মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন। শুরু থেকেই আলোচনার মধ্যে ছিলেন সাবেক তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়াকে নিয়ে। কিন্তু জনতার বিচারে জনপ্রিয়তার শীর্ষে বিপুল ভোটের ব্যবধানে কৈ মাছ-প্রতিক নিয়ে তিনি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আবুল কাশেম ভূঁইয়ার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ১৯২০৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ১০৮২১ ভোট, অন্য প্রার্থী মোঃ তাজুল ইসলাম পেয়েছেন ৭৭৪৭ ভোট এশারা মোঃ রইস উদ্দিন খেয়েছেন ২০৫ ভোট।
এছাড়াও পুরুষ বাইশ চেয়ারম্যান চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আলী হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আমেনা বেগম।

















