ইসলামপুরে সৌদি রাষ্ট্রদূতের ঐতিহাসিক সফর এক অনন্য মাইলফলক

মশিউর রহমান টুটুল

০২ জুন ২০২৪, ০৩:৩৮ পিএম


ইসলামপুরে সৌদি রাষ্ট্রদূতের ঐতিহাসিক সফর এক অনন্য মাইলফলক

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কর্মবীর মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।

 


জামালপুরের ইসলামপুরে রয়্যাল সৌদি আরবের রাষ্ট্রদূত এইচ ই মিঃ ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এর ঐতিহাসিক সফর এক অনন্য মাইলফলক। ধর্মমন্ত্রী কর্মবীর আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি এর প্রজ্ঞা ও দূরদর্শিতায় এই সফর অনন্য নজির স্থাপন করলেন।

 

রবিবার (২জুন) ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের অবদান, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখদের করণীয় শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কর্মবীর মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ ই মিঃ ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক ইউনিনক, ভ্রাতৃত্ব পূর্ণ, দক্ষ জনশক্তি, ক্রীড়া, সংস্কৃতি, টুরিজম, নিরাপত্তা অংশীদারত্বের প্রমাণ করেছে। আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশী দক্ষ জনশক্তি নিয়ে থাকি,ভবিষ্যতে এটা আরও বেগবান হোক এটা নিয়ে ধর্মমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা দুইদেশের জনগণ ভাই ভাই, মুসলিম ভ্রাতৃত্ব পূর্ণতা পেয়েছে, ভিসা ছাড়া যাতে সৌদি আরবে ওমরাহ ও হজ্জ পালন করা যায় সেভাবেই কাজ করে যাচ্ছি, রোহিঙ্গাদের পূনর্বাসনের জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে।

 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জামালপুর -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ, জামালপুর -১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস ছালাম প্রমুখ।

 

Ads