খাগড়াছড়িতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) উদ্যোগে ত্রাণ বিতরণ

ত্রিপন জয় ত্রিপুরা

৩১ আগস্ট ২০২৪, ০১:৪২ পিএম


খাগড়াছড়িতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) উদ্যোগে ত্রাণ বিতরণ

 

ম্প্রতি খাগড়াছড়িতে পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড অযোধ্যা বজেন্দ্র কারবারি পাড়া ২০ পরিবার এবং দীঘিনালা বড় মেরুং ইউনিয়নের ছকবাদভা গ্রামে বন্যায় কবলিত ৭৫ পরিবার মাঝে দেওয়া হয় এই আর্থিক সহায়তা। 

 

এছাড়াও এর আগে কুমিল্লা ও ফেনীতে ১১০ পরিবারের মাঝে দেওয়া হয় এই সহায়তা।

 

 

পবা কেন্দ্রীয় কমিটির সদস্য আলী মর্তুজা, ফয়জুল্লাহ, গ্রীন ফোর্সের সদস্য আহসান হাবিব, শিহাবুর রহমানসহ স্স্বেথানীয় চ্ছাসেবকদের সমন্বয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় তাদের এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। 

 

Ads