প্রকাশিত হলো মামুন মন্ডলের- "দিসনারে তুই দুঃখ পাখী"

শামীম মিয়া

২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পিএম


প্রকাশিত হলো মামুন মন্ডলের-

 

প্রকাশিত হলো মামুন মন্ডলের,দিসনারে তুই দুঃখ পাখি শিরোনামের একটি মিউজিক ভিডিও গান। শুক্রবার বিকেল প্রায় ৫ টার দিকে এফকে মিউজিক লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে কন্ঠ শিল্পী মামুন মন্ডলের" দিসনারে তুই দুঃখ পাখী"শিরোনামের একক মিউজিক ভিডিও গান।

গানটির গীতিকার হিসেবে রয়েছেন, টাঙ্গাইলের মির্জাপুরের দৈনিক প্রতিদিনের চিত্র ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাংবাদিক শামীম মিয়া। আর গানটির সুর করেছেন কন্ঠ শিল্পী মামুন মন্ডল ও সংগীত আয়োজন করেছেন এস আই সুমন।

গানটির ভিডিও ডিরেক্টশন দিয়েছেন এ এমসি নয়ন,গানটিতে অভিনয় করেছেন, জাহিদ এবং মিতালী। গানটি ভিডিও করা হয়েছে কন্ঠ শিল্পী মামুন মন্ডলের নিজ এলাকা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বিভিন্ন লোকেশনে।

কণ্ঠ শিল্পী মামুন মন্ডল জানান, গানটি অনেক সুন্দর কথা দিয়ে সাজিয়েছে গীতিকার শামীম মিয়া এবং মিউজিক ভিডিও করছেন এস আই সুমন। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে। আশা করছি সবার কাছে ভালো লাগবে নতুন এই গানটি। 

 

Ads