আক্কেলপুরে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিসভা

চৈতন্য চ্যাটার্জী

০২ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম


আক্কেলপুরে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিসভা

 

য়পুরহাটের আক্কেলপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানার তদন্ত কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা, থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা, জেলা জামায়াতে ইসলামীর সংগঠন ও পরিকল্পনা প্রচার সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ, জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল কাদের, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দিরের পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুরুল আলম বলেন, ‘আসন্ন শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি রক্ষার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। সিসি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক। পূজায় ডিজে পার্টি, মাদকের ব্যবহার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পুলিশ প্রশাসনকে দিক নির্দেশনা প্রদান করেন।’ তিনি আরও বলেন, ‘এবার মন্দিরে ২৪ঘন্টা আনসার সদস্যরা অবস্থান করবেন, পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ থাকবে।’

উল্লেখ্য এ বছর উপজেলার একটি পৌর সভা ও পাঁচটি ইউনিয়েনে ৩৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

Ads