আক্কেলপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

চৈতন্য চ্যাটার্জী

১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম


আক্কেলপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

 

য়পুরহাটের আক্কেলপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গা পূজা। মায়ের বিদায় বেলায় দশমীর সকালে পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন আক্কেলপুরের সনাতন সম্প্রদায়ের মানুষ। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। সনাতন সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।

গত শনিবার ও আজ রবিবার সকাল পর্যন্ত উপজেলার ৩৭টি পূজা মণ্ডপে দেওয়া হয় পুষ্পাঞ্জলি। এরপর দুপুর ১টা হতে থেকে সন্ধ্যা ৭টার মধ্যেই প্রায় সব মণ্ডপে অশ্রুসজল চোখে বিসর্জন দেওয়া হয় মা দুর্গাকে। এসময় আক্কেলপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের উপস্থিত ছিলে চোখে পড়ার মতো।

সকাল থেকে পুষ্পাঞ্জলি নেয়ার পাশাপাশি মায়ের প্রতিমা দর্শন করতে ভক্তবৃন্দরা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ভিড় করেন। নারী, শিশুসহ সকল বয়সের সনাতন ধর্মাবলম্বীরা বিসর্জনে অংশ নেয়। এদিকে বিসর্জন উপলক্ষ্যে আক্কেলপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে বিশাল মেলা বসেছে। মেলায় সৌখিন কাঠ ও মাটি এবং লোহার তৈরি আসবাবপত্র, বাহারী মিষ্টি মিটান্ন ও কানমুড়ি, ডালা-চালুন কুলা, পাখা, কসমেটিকস, নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্র আরও রয়েছে নাগরদোলা এবং বিভিন্ন খেলা-ধুলার ব্যবস্থা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, দশমীতে তেমন কোন বিচ্ছিন্ন অঘটন ঘটেনি। মায়ের বিদায় বেলায় রঙ খেলা হয় বিভিন্ন মণ্ডপে, এ ছাড়া প্রতি বছর মতো এবারো বিজয়া র‌্যালী মধ্য দিয়ে বিসর্জন দেয়া হয়। যে কোনো অপ্রতিকর ঘটনা এড়াতে আগেই প্রতিমা বিসর্জনের কাজ শেষ করা হয়েছে। এদিকে বিসর্জন পর্যন্ত প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

 

Ads