রামগড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎসচাষীদের পোনামাছ বিতরণ

রতন বৈষ্ণব ত্রিপুরা

২৩ অক্টোবর ২০২৪, ০২:২৮ পিএম


রামগড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎসচাষীদের পোনামাছ বিতরণ


খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়েছে। 

বুধবার(২৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রামগড় স: উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২০২৫ আর্থিক সালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরনণ করেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সমাজসেবা ও শহর সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, রামগড় থানার এসআই মো.জাফর, মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী রাংচাইপ্রু মারমা, উপকার ভোগী মৎস্য চাষীগন প্রমূখ। 

এতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৭২ জন প্রান্তিক মৎস্যচাষীর মাঝে ৩ শত ৩৩ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।

 

Ads