মির্জাপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত

শামীম মিয়া

০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পিএম


মির্জাপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত

 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সে সময় আরও উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য আব্দুল কাদের মিয়া,মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া,সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ,সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিব সিকদার,পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান সিদ্দিকী,পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আনিছুর রহমান জুয়েল।

 

Ads