সম্প্রীতি ও উন্নয়নের কাজ করার প্রত্যয় পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা
১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
বাংলাদেশের অন্যান্য স্থানের ন্যায় খাগড়াছড়িতে আড়ম্বরভাবে পালিত হয়েছে বিজয় দিবসের সব আনুষ্ঠানিকতা।
বিজয় দিবসের প্রথম প্রহরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদ ও এ দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের সম্মান প্রদর্শন করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও তার অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্যবৃন্দ। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার পর সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি বলেন এই বাংলাদেশ আমাদের জন্মভূমি, খাগড়াছড়ি জেলা শহর আমাদের মাতৃভূমি, এই জেলাকে আমরা সবাই মিলে শান্তি সম্প্রীতির একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
তাই আসুন সকল হিংসা বিদ্বেষ পাওয়া না পাওয়ার কথা ভুলে গিয়ে আগামীর প্রজন্মের জন্য একটি সম্প্রীতি ও উন্নয়নমুখী এবং পর্যটন বান্ধব শহর হিসেবে এই জেলাকে প্রতিষ্ঠা করি।
গতকাল সকালে খাগড়াছড়ি সদরের কলেজগেট প্রাঙ্গণে জেলা স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয় আরামবরপূর্ণ এই অনুষ্ঠান।
পরে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও সদস্যরা ফুল দেওয়ার পরপরই জেলার বিভিন্ন সরকারি আধা-সরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ জেলা বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ একের পর এক পুষ্প মাল্য নিয়ে প্রবেশ করে স্মৃতিসৌধ। সেখানে বেজে ওঠে চেতনায় বাংলাদেশের ধ্বনি ও দেশাত্মবোধক সংগীত।
১৯৭১ সালের ২৬ শে মার্চ থেকে শুরু করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের মধ্য দিয়ে পূর্ণ স্বাধীনতা অর্জন করে এই জাতি ১৬ই ডিসেম্বরে। প্রায় ৯ মাস যুদ্ধ করে অর্জন করে এই বিজয়।
তাই এই দিনটি আসলে শিশু থেকে শুরু করে মধ্যবয়স্ক বৃদ্ধ বয়সী মানুষ পর্যন্ত আবেগ আপ্লুত হয়ে এ দিনকে স্মরণ করে রাখতে সামিল হয় বিভিন্ন কর্মসূচি নিয়ে আনন্দে এবং উচ্ছ্বাসে। তাই দিনটিকে স্মরণ করে রাখতে সরকারি পর্যায়েও নেওয়া হয় নানান কর্মসূচি।

















