খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম


খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফারহানা আক্তার চৌধুরী।

 

এছাড়াও জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলমসহ খাগড়াছড়ি জেলার উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও অভিভাবক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল ও জসীম উদ্দীন তিনটি হাউস-এ বিভক্ত হয়ে শিক্ষার্থীদের প্রদর্শিত প্যারেড, পিটি, খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো ও আকর্ষণীয় ফিজিক্যাল ও মিউজিক্যাল ডিসপ্লে­ এবং কারাতে ডিসপ্লে­ প্রদর্শন করা হয়।

আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৭১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জসীম উদ্দিন হাউস এবং ৬০ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করায় নজরুল হাউস।ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও পদক বিতরণ করেন প্রধান অতিথি। 

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার পাশাপাশি জ্ঞানমূলক সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেই মনের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার  বিকাশ পুরোপুরিভাবে প্রদর্শন করা সম্ভব হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের  এই অদম্য ইচ্ছা ও চেষ্টার মাধ্যমে একজন আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠার আহবান জানান । তিনি বলেন, তোমরাই  তোমরাই গড়ে তুলবে আগামীর নতুন বাংলাদেশ।

 

Ads