কুড়িগ্রাম নারায়ণপুর পাখিউড়ায় জমি নিয়ে বিরোধে ৪০০টি গাছ কাটার অভিযোগ

এম এম আল মামুন

২৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ এএম


কুড়িগ্রাম নারায়ণপুর পাখিউড়ায় জমি নিয়ে বিরোধে ৪০০টি গাছ কাটার অভিযোগ

 

কুড়িগ্রাম কচাকাটা নারায়নপুর ইউনিয়নের পাখিউড়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪০০ টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আমিনুল ও নুজরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা, বিভিন্ন দপ্তরে অভিযোগের প্রস্তুতি ও সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বৃদ্ধ নজরুল ইসলাম।

পাখিউড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নজরুল ইসলাম বক্তব্যে অভিযোগ করেন, ২৭৫২/৯৮ ইং  খরিদে মৃত কেহার উদ্দিনের পুত্র মোঃ ফজলুর রহমান ও দুই কন্যা মোছা: তাজভান ও ফাজভান নের কাছে দলিল মূলে ৩১৩৩ দাগে ৮১ শতক নিজ নামের জমিতে ২৭ শতক জমিতে ২০০৫ সালে ৪৫০ টি গাছ রোপান করেন মোঃ জহুর আলীর পুত্র মোঃ নজরুল ইসলাম।

দলিল মূলে ৩১৩৩ দাগে ৩ শরিক থাকায় নজরুল ইসলামের সাথে জমির বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে এরই বিরোধে  রাতের অন্ধকারে দিনের পর দিন মোঃ খবির উদ্দিন এর নেতৃত্বে মোঃ মনজু আলম নুর আলম, নজরুল, জামিলা বেগম, বেলাল, সাদ্দাম, জাকির, জাহাঙ্গির প্রায় ৪০০ টি গাছ কর্তন করে এতে ২০ লাখ টাকার ক্ষতি গ্রস্থ হয়েছে বলে জানান নজরুল ইসলাম।

স্থানীয় মামুদ, জালাল, হাফেজ, মোস্ত এনামুল, নাছির, চাদুল্লা, হামিদুল, শুটকু, বাবুল, গোলাপ, মাহাবুর, আতিবর, আব্দুল বলেন প্রকৃতপক্ষে নজরুল ইসলামের ক্রয়কৃত জমি তবে নজরুল ইসলামের বাড়ি দূরে থাকায় আমিনুল ইসলাম ও নজরুল ইসলাম গাছ কেটে জমি দখলের পাঁয়তারা করছে দীর্ঘদিন ধরে।

সেই সঙ্গে  গাছ কেটে করা হয় ঘরবাড়ি। জোর পূর্বক দখলে নিয়েছে জমি। এ বিষয়ে আদালতে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হবে বলে জানান জহুর আলীর পুত্র নজরুল ইসলাম।

এ বিষয়ে জানতে মোবাইলে কল করলে মো. আমিনুল ইসলাম ও নজরুল ইসলামের ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। 

 

Ads