বিনার উদ্যোগে সরিষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম


বিনার উদ্যোগে সরিষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

 

খাগড়াছড়িতে প্রায়োগিক পরীক্ষণের মাধ্যমে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল সরিষার জাতসমূহের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস ও ফসল কর্তন -২০২৫ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা'র খাগড়াছড়ি উপকেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাছিরুল আলম ও বিনার উর্দ্ধতন কর্মকর্তা রিগ্যান গুপ্ত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ সবুজ আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাব্বি হাসান ও কৃষক আলোময় চাকমা।

উল্লেখ্য যে, খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে বিনা সরিষা ৪, বিনা সরিষা ৯, বিনা সরিষা ১১, বিনা সরিষা ১২ ও বারি সরিষা ১৪ চাষ করা হয়েছিল। সফল উৎপাদনের পর দেওা যায় বিনা সরিষা ১১ এর ফলন অন্যান্য জাতের চেয়ে বেশি ফলন হয়েছে। তাই বক্তারা কৃষকদের বিনা সরিষা ১১ চাষের পরামর্শ দেন।

 

Ads