গৃহবধূকে পর্যায়ক্রমে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামি গ্রেপ্তার
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
জয়পুরহাটের আক্কেলপুরে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তিন জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের তিন জনকে গ্রেপ্তার করা হয়। গৃহবধূর স্বামী বাদি হয়ে তাদের তিন জনের বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণের অভিযোগে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার তিন আসামি হলেন, উপজেলার সোনামুখি ইউনিয়নের মোহাম্মদপুকুর গ্রামের মোঃ রেজাউল করিমের পুত্র (১)মোঃ রুবেল হোসেন (৩৩), একই গ্রামের আমজাদ হোসেনের পুত্র (২) মোঃ ফারুক হোসেন (৪০), একই ইউনিয়নের রামশালা গ্রামের আব্দুল গফুরের পুত্র (৩) মোঃ একরামুল হক (৪২)। ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাড়িও আক্কেলপুর উপজেলার একটি গ্রামে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই গৃহবধূ বিদেশ গমনের লক্ষ্যে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে তিন দিনের প্রশিক্ষণে ভর্তি হন। প্রশিক্ষণ চলাকালে অনান্য প্রশিক্ষণার্থীদের সঙ্গে গৃহবধূর পরিচয় হয়। গত ৫ ফেব্রুয়ারি প্রশিক্ষণ শেষে গৃহবধূকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রুবেল তাঁর বাড়িতে নিয়ে যায়। মারধরের পর ওইদিন রাত নয়টার দিকে রুবেল তাঁর বন্ধুর থানাধীন মোহাম্মদপুকুর গ্রামের কাশিড়া গামী রাস্তার পার্শ্বে ফারুকের গভীর নলকূপের ঘরে নিয়ে যায়। সেখানে রুবেল, ফারুক ও একরামুল তারা পালাক্রমে গৃহবধূকে ধর্ষণ করে। এতে গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলেন। তারা তিন জন গৃহবধূকে গভীর নলকূপের ঘরে ফেলে রেখে চলে যায়। পরদিন সকালে ওই গৃহবধূ জ্ঞান ফিরে পেয়ে সড়কে এসে একটি ভ্যানযোগে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) পৌঁছান। এরপর গৃহবধূ টিটিসি থেকে তাঁকে নিয়ে যাওয়ার জন্য মুঠোফোনে ঘটনাটি তাঁর স্বামীকে জানান। বগুড়া বাসায় যাওয়ার পথে গৃহবধূ তাঁর স্বামীকে ঘটনাটি খুলে বলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গৃহবধূকে তাঁর স্বামী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
আসামি ফারুক হোসেন স্ত্রী বলেন, আমি বাসায় ছিলাম না। আত্নীয়র বাসায় ছিলাম। স্বামীর এমন ঘটনায় আমি লজ্জিত। ঘটনাটি চক্রন্ত হতে পারে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। এঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে শুক্রবার দিবাগত রাত বারোটার পর থানায় তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ শনিবার কাশিড়া বাজারে রুবেল, ফারুক দুইজনকে, ও একরামুলকে ফারুকের গভীর নলকূপ ঘরের পার্শ্বে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

















