আলিম মাদ্রাসায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করলেন জিরুনা ত্রিপুরা
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৮ পিএম
খাগড়াছড়ি মাটিরাঙা পৌর এলাকায় ইসলামিয়া আলিম মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
১২ই ফেব্রুয়ারি বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং সেখানকার মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটিদের সাথে সাক্ষাৎ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের শেষে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন এবং ভবিষ্যতে জেলা পরিষদের অর্থায়নে নতুন ভবন তৈরি করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় পরিদর্শন কালে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সাথে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজগ্রু মারমা, পরিষদের সদস্য এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
পরিদর্শন এসেছে আবার উপজেলা পরিষদে এসে উপজেলা নির্বাহী কার্যালয়ে মাটিরাঙ্গা থেকে একজন ক্যান্সারের আক্রান্ত রোগীকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

















