দীঘিনালায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম


দীঘিনালায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

 

ন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ, খাগড়াছড়ির দিঘীনালার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে।

উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, চর্ম, শিশু ও দন্ত বিভাগের অভিজ্ঞ ১২ জন ডাক্তার ১৭৪৫ জন অসহায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিক্যাল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাম এর সভাপতি শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদ, কার্যকরী পরিষদ সদস্য ডা. ইসমাইল, স্থানীয় প্রতিনিধি হাফেজ রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতি শামসুল আলম খান মুরাদ জানিয়েছেন, “আমাদের উদ্দেশ্য শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদান নয়, বরং দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর প্রতি আমাদের মানবিক দায়বদ্ধতা পালন করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এই ক্যাম্পের মাধ্যমে আমাদের সমাজে সুস্বাস্থ্য ও সেবার বার্তা পৌঁছে দিতে পেরে আনন্দিত।”

আবাম ফাউন্ডেশন বাংলাদেশ মানবকল্যাণ ও সেবার পথে এক নিরবচ্ছিন্ন অগ্রসরতা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ চালিয়ে যেতে প্রতিষ্ঠান প্রতিজ্ঞাবদ্ধ।

 

Ads