চট্টগ্রামে চিন্ময়ের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
০৪ মে ২০২৫, ০৭:৫২ পিএম
সাবেক ইসকন নেতা কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল, ফাঁসির দাবি ও আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখিয়ে বিচারের দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
আজ রবিবার (৪ মে) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এই সময় শিক্ষার্থীরা বলেন, আইনজীবী আলিফকে হত্যার নির্দেশ দাতা ছিলেন চিন্ময়। আলিফ হত্যা মামলায় এখন পর্যন্ত চিন্ময়ের নাম আসেনি। অথচ প্রথম আসামি হিসেবে তার নাম থাকা দরকার। আলিফ হত্যা মামলায় চিন্ময়ের নাম অন্তর্ভুক্ত হোক, না হয় তাকে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোক। তার শাস্তি নিশ্চিত করা হোক। চিন্ময়ের যেন জামিন না দেওয়া হয়।

















