বাপের বাড়িতে এসে গৃহবধুর আত্মহত্যা

চৈতন্য চ্যাটার্জী

১৮ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম


বাপের বাড়িতে এসে গৃহবধুর আত্মহত্যা

গ্রাফিক্স মানচিত্র

য়পুরহাটের আক্কেলপুরে বাপের বাড়িতে এসে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সামছুল ইসলামের মেয়ে সুরাইয়া আকতার সাম্মী (১৮) পারিবারিক কলহের কারণে রেড়াতে এসে গত রবিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে পৌরসভার মানিক পাড়া গ্রামে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঘর থেকে  সাম্মী বাহিরে না আসাই  তাঁকে ডাকতে গিলে পরিবারের লোকজন ঘরের মধ্যে দেখতে পায়  সিলিং ফ্যানের সাথে গলায়  দড়ি দিয়ে সাম্মী ঝুলছিল। এ সময় পরিবারের লোকজন ও এলাকাবাসী  ফায়ার সার্ভিসের সহযোগীতায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত  ঘোষণা করেন ।

প্রতিবেশী রেজাউল করিম জানান, সোনামুখীতে সুরাইয়া আকতার সাম্মীর স্বামীর বাড়ী গত দেড় বছর আগে ইদ্রিস আলীর পুত্র মো. রানা(২৩) এর সাথে প্রেম করে তাদের বিয়ে হয় । বিয়ের পর থেকে মেয়ে জামাইকে মেনে নিতে পারিনি সাম্মীর পরিবার। গত দুই তিন মাস থেকে পিতার বাড়িতে আসা যাওয়া শুরু হয়। উক্ত সাম্মী গত তিন দিন আগে বান্ধবীর বাড়িতে বেড়ানোর  কথা বলে সে পিতার বড়িতে আসে এবং  মায়ের সাথে কথা কাটাকাটি হলে রাগে ও অভিমান করে মৃত্যুর পথ বেছে নেয় । পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চত করে তিনি বলেন, থানায় ইউডি মামলা হয়েছে । ওই গৃহবধূর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর সুরাইয়া আকতার সাম্মীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 

Ads