নূরের উপর হামলার প্রতিবাদে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম


নূরের উপর হামলার প্রতিবাদে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল

ছবি- সংগৃহীত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে গণ অধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে  একটি বিক্ষোভ মিছিল  দেওয়ানগঞ্জ পৌর শহর বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে দেওয়ানগঞ্জ মডেল থানার সম্মুখে ব্রহ্মপুত্র নদীর পাড় সিঁড়ির ঘাটে মিছিলটি শেষ হয়। 

এ সময় তাদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার গণ অধিকার পরিষদের আহ্বায়ক মামুন মিয়া, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ,সাবেক সহ-সভাপতি ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা ইকরামুল ইসলাম, সিনিয়র সদস্য সচিব গণ অধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ইঞ্জিনিয়ার মোঃ দুলাল হোসেন, সদস্য সচিব জামাত আলি সহ আরো অনেকে।

Ads